ফরিদপুরের হামলায় স্কুলশিক্ষক নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রতিপক্ষের হামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।
সোমবার বিকালে বোয়ালমারী পৌর এলাকার চিতাঘাটায় হামলায় আহত হন শেখ মো. কামরুল ইসলাম (৩৮)। ঢাকা নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
কামরুল বোয়ালমারীর চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার চতুল গ্রামের মো. আবুল হাশেমের ছেলে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সোমবার চতুল গ্রামে একটি শালিস বৈঠকে গিয়ে আপমানিত হন কামরুলের চাচা মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী (৬১)।
এ ঘটনার জেরে আশরাফের ছেলে মো. আমিনুল এবং শিক্ষক কামরুলের ভাই এসএম খাইরুল প্রতিপক্ষ মো. রুহুল শেখকে মারপিট করেন।
হামলাকারীরা লাঠি দিয়ে কামরুলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে কামরুলের হাত ও পা ভেঙে যায়।
তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই এস এম খায়রুল আলম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
