২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়োজাহাজের টয়লেটে ২০ কেজি সোনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার কুয়ালালামপুর থেকে আসা একটি উড়োজাহাজের টয়লেটে ২০ কেজি ওজনের সোনার বার পেয়েছেন শুল্ক কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার ওয়াজেদ আলী জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ওই সোনা পাওয়া যায়।

“টয়লেটের ভেতরে পরিত্যাক্ত অবস্থায় ১৬০টি সোনার বার পাওয়া যায়। এর বাজারমূল্য আনুমানিক আট কোটি টাকা।”

তবে শুল্ক গোয়েন্দারা এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পরেননি। 

গত চার মাসে ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ‘সোনার চালান’ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  

কখনো বিমানের টয়লেটে, কখনো যাত্রীর ব্যাগে, আবার কখনো যাত্রীর দেহ তল্লাশি করে পাওয়া যায় সোনার বার বা গয়না।

পুরনো খবর:

শাহ আমানতে ফের সোনার চালান