২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী নির্বাচন অফিসে বোমা হামলা

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বরে বোমার বিস্ফোরণ হয়েছে। তবে, এতে কোনো হতাহত হয়নি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 09:08 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

সোমবার সন্ধ্যায় জাতির উদ্যেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চলাকালে পৌনে ৮টার দিকে এ বোমা হামলা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেল আরোহী নির্বাচন অফিসের সামনে দাঁড়িয়ে চারটি হাতবোমা নিক্ষেপ করে।

বোমাগুলো নির্বাচন কার্যালয় চত্বরে বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে, এতে কোনো হতাহত হয়নি।

নগরীর রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করীম বলেন, বিস্ফোরিত বোমাগুলোর আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি সধারণ ডায়েরি (জিডি) করা হবে।

নির্বাচন অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি রেজাউল জানান।