মাদারীপুরে বাণিজ্যিক ভবনে আগুন
মাদারীপুরে শহরের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে একটি তুলার গুদাম পুড়ে গেছে।
সোমবার সকালে শহরের পুরান বাজারের করাচিবিড়ি রোডে একটি তিনতলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মাদারীপুর থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, সকাল ১০টার দিকে তিনতলা ভবনটির দ্বিতীয় তলার শাহজালাল বেডিং স্টোরের একটি তুলার গুদামে আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।
পরে অগ্নিনির্বাপক কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা হয়েছে বলেও ওসি জানান।
