সাভারে বাস থেকে যুবকের লাশ উদ্ধার
সাভারে একটি বাস থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সোমবার সকালে সাভারের বক্তারপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাস থেকে লাশ মো. রবিনের (২০) লাশ উদ্ধার করা হয়।
দিনাজপুরের হাকিমপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে রবিন ওই বাসের চালকের সহকারী ছিলেন বলেও জানান তিনি।
উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বক্তারপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আনন্দ সুপার পরিবহনের ওই বাসের ভেতরে এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
