সচিব হলেন এম এ কাদের
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ কাদের সরকারকে সচিব পদে পদায়ন করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অতিরিক্ত সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পান কাদের। তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।
আদেশে বলা হয়, অতিরিক্ত সচিব হিসাবে কাদেরের প্রেষণে নিয়োগ বাতিল করে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে প্রেষণে নিয়োগ দেয়া হল।
কাদেরের যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।
