২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি

ইশতিয়াক আজীজ উলফাতকে সভাপতি এবং শফীউজ্জামান খোকনকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি অনুমোদন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 11:36 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

রোববার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহযোগী সংগঠনটির ১০০ সদস্যের নতুন কমিটি অনুমোদনের কথা জানিয়েছেন।

চার বছর পর গঠিত নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে গিয়াস উদ্দিন এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাদেক আহমেদ খান দায়িত্ব পেয়েছেন।

কয়েক বছর আগে মুক্তিযোদ্ধা গণপরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আজীজ উলফাত ও মহাসচিব সাদেক আহমেদ খান একটি দল নিয়ে বিএনপিতে যোগ দেন।

মুক্তিযোদ্ধা দলের আগের কমিটির সভাপতি ছিলেন অধ্যক্ষ সোহরাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক ছিলেন ।