২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ের তিনজনসহ পাঁচ কর্মকর্তার দপ্তর বদল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 10:25 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার বিকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার থেকে পুলিশের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) কর্মকর্তা পর্যায়ে এই রদবদলের কথা  জানানো হয়।

এদের মধ্যে, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিআইজি নিবাস চন্দ্র মাঝিকে টুরিস্ট পুলিশে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে এসএমপিতে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলামকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঢাকার বিশেষ পুলিশ (এসবি) সুপার করা হয়েছে। আর রংপুরের পিটিসির পুলিশ সুপার মো. রশীদুল হাসানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।