২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ ফাতেমা নজীব এ রায় দেন। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

দণ্ডিত মো. জাহাঙ্গীর হোসেন (২৫) কাপাসিয়া উপজেলার বরদিয়া এলাকার বাসিন্দা।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি মো. ফজলুর কাদের জানান, ২০১১ সালের ৬ অগাস্ট যৌতুকের কারণে স্ত্রী নাছিমাকে (২২) গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে জাহাঙ্গীর।

পরদিন এ গটনায় নাছিমার বাবা নাছিমার স্বামী জাহাঙ্গীর হোসেন, শাশুড়ি শিউলি বেগম (৪০) ও শ্বশুর  আলমগীর হোসেনকে (৪৫) আসামি করে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন।

১৮ অগাস্ট পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। ১৯ অগাস্ট বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ ওই মামলায় জাহাঙ্গীর ও শিউলী বেগমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে জাহাঙ্গীরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানা এবং শাশুড়ি শিউলী বেগমকে বেকসুর খালাস দেয়া হয়।

দণ্ডিতের উত্তরসুরিদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে ট্রাইব্যুনালে জামা দিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়।