২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ভবনে ফাটল, হুড়োহুড়িতে আহত ১০

গাজীপুরের টঙ্গীর দাঁড়াইল এলাকায় ভবনে ফাটল দেখা দেয়ায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন ১০ পোশাক শ্রমিক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শনিবার সকালে চৈতি কমপ্লেক্সে ফেম সোয়েটার কারখানায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

টঙ্গী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ফেইম কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়েছিল। হঠাৎ ভবনে ফাটল দেখতে পেয়ে তারা হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন আহত হন।

পরে ওই ভবনে থাকা এস এস সোয়েটার কারখানার শ্রমিকরাও কর্মবিরতি করে কারখানা থেকে বেরিয়ে আসে বলে ওসি জানান।