জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু
১১২ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে শুক্রবার জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলে ২০১৩-১৪ অর্থবছরের আখ মাড়াই শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম হাবিবুর রহমান খান ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মওসুম উদ্বোধন করেন।
চলতি মৌসুমে এক লাখ টন আখ মাড়াই করে আট হাজার ৫শ’ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান এমডি হাবিবুর ।
উদ্বোধনের পর মিল প্রাঙ্গণে চাষিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
