২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চার খুন: গ্রেপ্তার ফারুক কারাগারে

সিলেটে মা-বোন-ছেলেসহ এক পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় গ্রেপ্তার আব্দুস সালাম ফারুককে কারাগারে পাঠিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার জেলা দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার বিকালে জেলার গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ গ্রামে মা শামসুন নাহার (৫৫), বোন নাজমিন বেগম (৩০), ছেলে তানজির আহম্মেদ (৩) ও আত্মীয়া হনুফা বেগমকে (৮০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মানসিক ভারমাস্যহীন যুবক আবদুস সালাম ফারুক।

পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। ফারুক মাদকাসক্তির কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে বলে দাবি করছে প্রতিবেশীরা।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ফারুকের ছোট ভাই জামাল আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা করেছেন বলে জানান ওসি ফজলুল হক শিবলী।