২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ১৮ দল ও পুলিশের সংঘর্ষ

টাঙ্গাইল শহরে পুলিশের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 09:41 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার বিকালে নিরালার মোড়ের এ সংঘর্ষের ঘটনায় সাত জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম তোফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, ১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ চলাকালে আশেপাশে থাকা ছাত্রলীগ নেতাদের কিছু বিলবোর্ড ভাংচুর করে একদল উচ্ছৃখল জনতা।

এরপরই পুলিশ সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উপর টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

তিনি আরো জানান, এ ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ তাদের ৩০/৩৫ নেতাকর্মী আহত হন।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশে আসা মিছিল থেকে প্রথমে বিলবোর্ড ভাংচুর করেন নেতাকর্মীরা।

পরে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের ছয় সদস্য আহত হন ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ও রাবার বুলেট ব্যবহার করা হয় বলে তিনি জানান।