শার্শা সীমান্ত থেকে যুবককে নিয়ে গেছে বিএসএফ
যশোরের শার্শা সীমান্ত থেকে এক যুবককে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার সকালে আটক ইয়াসিন আলি (২৩) সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
খুলনা ২৩ বিজিবির অগ্রভুলোট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াসিন সকালে অগ্রভুলোট সীমান্তে গেলে ভারতের ঝাউডাঙ্গা ক্যাম্পের বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তাকে ফেরত পাওয়ার জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
খুলনা ২৩ ব্যাটলিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাজহারুল ইসলামও পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি দেয়ার কথা নিশ্চিত করেছেন।
