২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি এটিএম মাসউদ আর নেই

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি চৌধুরী এটিএম মাসউদ মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনে শুক্রবার বিকাল ৫টা ৪০মিনিটে তার মৃত্যু হয় বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম জানান।

সাবেক এই বিচারপতির বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি হাই কোর্টের অন্যতম জ্যেষ্ঠ বিচারক সালমা মাসুদ চৌধুরীর বাবা।

প্রধান নির্বাচন কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছেন বিচারপতি মাসউদ। ১৯৮৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছর এ দায়িত্বে ছিলেন তিনি। মৃত্যুকালে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনের জাতীয় নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।

তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার শামসুল জানান।

তিনি বলেন, শনিবার দুপুরে প্রয়াতের মরদেহ সুপ্রিম কোর্ট চত্বরে আনা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে জোহরের নামাজের পর সুপ্রিম কোর্টে জানাজা হবে।

এরপর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে সাবেক এই বিচারপতিকে।