২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় পুলিশ নিহত, অটোরিকশা চালকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন; ক্যান্টনম্যান্ট এলাকায় পাওয়া গেছে এক অটোরিকশা চালকের লাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 07:39 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

নিহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল বিল্লাল হোসেন (৩৭) ও অটোরিকশা চালক জাহাঙ্গীর হোসেন (৩৫)।

মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কনস্টেবল বিল্লাল রাতে উত্তরা ১৩ নম্বর ক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন। একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়টি তার ওপর উঠে পড়ে।

গুরুতর আহত বিল্লালকে প্রথমে বাংলাদেশ মেডিকেলে এবং পরে পঙ্গু হাসপাতালে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পিকআপ চালককে আটক করা হয়েছে বলে রুহুল আমীন জানান।

ক্যান্টনম্যান্ট থানার এসআই কামাল হোসেন জানান, রাত ১২টার দিকে জিয়া কলোনির কাছে থেকে পুলিশ অটোরিকশা চালক জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে।

স্বজনদের বরাত দিয়ে কামাল জানান, জাহাঙ্গীর মিরপুর শেওড়াপাড়ার এলাকায় থাকতেন। বুধবার দুপুরে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।

তার অটোরিকশাটিও পাওয়া যাচ্ছে না বলে এসআই কামাল জানান।