খাদ্যমন্ত্রীর পিএসকে বদলি
মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেয়ার পরের দিনই খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত কর্মকর্তাকে (পিএস) অন্যত্র বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মো. সামসুল আরেফিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব করে আদেশ জারি করে যিনি এতোদিন খাদ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে ছিলেন।
মহাজোট সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্য থেকে সর্বদলীয় সরকারে কারা থাকছেন তা চূড়ান্ত না হলেও মঙ্গলবার মন্ত্রণালয় থেকে বিদায় নেন রাজ্জাক, এসময় তাকে বিমর্ষ দেখাচ্ছিল।
