২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাজার কেজি সালফারসহ আটক ৩

চট্টগ্রামে বিস্ফোরক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত এক হাজার কেজির বেশি সালফারসহ তিন জনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 01:00 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

র‌্যাবের একটি দল মঙ্গলবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার কেজির বেশি সালফার উদ্ধার করা হয়েছে।

“সালফার বিস্ফোরক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এসব সালফার আমদানি বা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি।”

আটকদের পরিচয় জানায়নি র‌্যাব।

তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কি না জানতে চাইলে র‌্যাব কর্মকর্তা নাজমুল বলেন,  তাদের জিজ্ঞাসাবাদ চলছে।