২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

উদ্বোধনের দুদিন পর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 09:26 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

তবে, বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

ভারতের আগরতলা বন্দর কর্তৃপক্ষ আমদানি পণ্যের পরিবহন খরচসহ অন্যান্য ক্ষেত্রে  অতিরিক্ত চার্জ বৃদ্ধি করায় সেদেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

আখাউড়া স্থলবন্দরের  সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল এ খবর নিশ্চিত করেন।

গত রোববার (১৭ নভেম্বর) আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আন্তঃশুল্ক স্থলবন্দর) চালু হয়।

মনির হোসেন বাবুল বলেন, আধুনিকভাবে বন্দরটি চালু হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ পণ্যবাহী ট্রাক পার্কিং, ওয়েট ব্রিজ, লেবার চার্জসহ অন্যান্য ক্ষেত্রে চার্জ দ্বিগুণ করে। এতে আগরতলা আমদানি-রপ্তানিকারক  ব্যবসায়ীরা এই অতিরিক্ত চার্জ দিয়ে পণ্য নিতে অনীহা প্রকাশ করছেন।