২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিহাতীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

নিহত আলমগীর হোসেন (৩২) দেউপুর উত্তর পাড়ার বাসিন্দা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার সল্লা গ্রামের হুরমুজ আলীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে কালিহাতী থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান।

তিনি বলেন, আলমগীর পাওনা আট হাজার টাকা নিতে গত শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশি হাশেমের বাড়িতে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না।

সকালে এলাকাবাসী হাশেমের শ্বশুর বাড়ির পাশের ওই পুকুরে আলমগীরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

হাশেম পলাতক রয়েছেন বলে জানান ওসি।