২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় এক অজ্ঞাত পরিচয় যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার দুপুরে বজরা ইউনিয়নের মিস্ত্রী বাড়ির দরজা এলাকায় খালে এ লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

সোনাইমুড়ি ওসি আব্দুস সামাদ জানান, সকালে কয়েকজন সড়কের পাশে খালে লাশটি দেখে অভিভাবকদের জানায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ হত্যার রহস্য জানার চেষ্টা চলছে। এ ব্যাপরে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।