২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক খালাসে নিউ ইয়র্কে বিএনপির উল্লাস

বিদেশে অর্থপাচারের মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় নিউ ইয়র্কে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 12:52 AM

Updated : 13 Oct 2022, 03:04 PM

রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এসব কর্মসূচিতে অংশ নেয় যুক্তরাষ্ট্র বিএনপি, তারেক পরিষদ, যুবদল, জাসাস, ছাত্রদল, শ্রমিক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শোকরানা মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।

এসব কর্মসূচি থেকে তারেক রহমানের বিরুদ্ধে বিচারাধীন অপর মামলাগুলো অবিলম্বে বিনাশর্তে প্রত্যাহারের দাবি জানানো হয়।

সবচেয়ে বড় মিছিল হয় বহির্বিশ্ব বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে ডাইভার্সিটি প্লাজায়। এতে অংশ নেন আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মুজিবর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু, এম এ বাতিন, আবু সাঈদ আহমেদ, রফিকুল ইসলাম ডালিমসহ অন্যান্য নেতারা।

এ সময় ব্ক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসায়ই যে তারেক রহমানকে মামলায় ফাঁসানো হয়েছিল,  আদালতের রায়ে তাই প্রমাণ হয়েছে।

একই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের মাধ্যমে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করার দাবি জানান বক্তারা।

এ সময় জানানো হয়, আওয়ামী লীগের ‘অপকর্মের মদদদাতা’ হিসেবে ২৫ নভেম্বর সারাবিশ্বে ভারতীয় কন্স্যুলেট ঘেরাও করবে বিএনপি।

একই সময় বিএনপি এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের গরমেট রেস্টুরেন্টের পার্টি হলে।

এতে সভাপতিত্ব করেন তারেক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল।

সংগঠনের মহাসচিব জসীমউদ্দিনের সঞ্চালনে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ, তারেক পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ পাটোয়ারি, ভাইস প্রেসিডেন্ট পিয়ার আলী, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, মোস্তাফিজুর রহমান রিফাত, নিজামুল শাহীরসহ অন্যান্যরা।

এদিকে খাবার বাড়ির সামনে শোকরানা সমাবেশ এবং মিষ্টি বিতরণের আরেকটি কর্মসূচির আয়োজন করে শরাফত হোসেন বাবু এবং বেলাল মাহমুদের নেতৃত্বাধীন বিএনপি। সেখানে বক্তব্য রাখেন গোলাম ফারুক শাহীন, সাঈদুর রহমান সাঈদ, জসীম ভূইয়াসহ অন্যান্যরা।