গাজীপুরে বিজিবি মোতায়েন
গাজীপুরের কাশিমপুর ও কোনবাড়িতে কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার সকাল থেকে এসব এলাকায় বিজিবি টহল শুরু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পাশাপাশি ওইসব এলাকায় শিল্প ও থানা পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে গত কয়েকদিন ধরে গাজীপুরের কাশিমপুর ও কোনবাড়িসহ কয়েকটি এলাকায় শ্রমিক অসন্তোষ বিরাজ করছে।
শ্রমিকরা কারখানায় বিক্ষোভ ও ভাংচুর করেছে। এছাড়া বেশকিছু দোকানপাট ও বাড়িতে অগ্নিসংযোগও করেছে।
