২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জমি নিয়ে বিরোধে নিহত ১

খুলনার রূপসা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গায় এ ঘটনায় নিহত মোতালেব মোড়ল (৫৫) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এম মুজিবর রহমানের বড় ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একদল দুর্বৃত্ত মোতালেবকে ধারালো অস্ত্র ও লাঠি  দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি রবিউল ইসলাম বলেন, “স্থানীয় কালাম মেম্বারের সঙ্গে মোতালেবের জমি নিয়ে বিরোধ ছিল।  মেম্বারের লোকই তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে।”