২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

ঠাকুরগাঁও সদরে চারটি দেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার শিংপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার দেলওয়ার হোসেন মন্ডল (৩৮) ওই গ্রামের সওদাগর আলীর ছেলে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) ফয়সল মাহমুদ জানান, দুপুরে গোপন শিংপাড়া গ্রামে ওই অভিযানে দেশে তৈরি দুইটি পিস্তল ও দুইটি পাইপগানসহ দেলওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

দেলওয়ার সম্ভবত ওইসব অস্ত্র বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজে ব্যবহারের ও বিক্রি করার উদ্দেশ্যে নিজে তৈরি করেছে। বিস্তারিত তথ্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসপি জানান।