ভাগ্নে খুনের অভিযোগে মামি গ্রেপ্তার
চট্টগ্রামের পাহাড়তলী থানার একটি আবাসিক এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। খুনি সন্দেহে আটক করা হয়েছে নিহতের মামিকে।
পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ‘গ্রিন ভিউ’ আবাসিক এলাকার পরিত্যাক্ত একটি বাসা থেকে উদ্ধার করা হয় সাব্বিরের (৭) লাশ।
আটক হওয়া স্বপ্না বেগম (৩২) নিহত সাব্বিরের মামা অদুদ মিয়ার স্ত্রী।
প্রাথমিক তদন্তে ওসি জানিয়েছেন, শিশুটিকে শ্বাসরোধ করে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ বিরোধের জেরে ক্ষুব্ধ স্বপ্না বেগম ভোরের দিকে বাসার কাছে পরিত্যক্ত বাড়িটিতে সাব্বিরকে ডেকে নিয়ে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।
পরে সকালের দিকে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়।
