বগুড়ায় টহল দেবে বিজিবি
তারেক রহমানের মামলার রায়কে সামনে রেখে বগুড়ায় পুলিশ ও র্যাবের পাশাপাশি অতিরিক্ত বিজিবি নিয়োগ করা হয়েছে।
রোববার জেলা শহরে বিজিবি টহল দেবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় চার প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে। তারা ইতিমধ্যে বগুড়ায় অবস্থান করছে।
কাল রোববার তারা শহরে টহলে থাকবে।
রোববার তারেক রহমানের বিরুদ্ধে করা অর্থ পাচারের মামলার রায় দেয়ার কথা রয়েছে।
এর আগে বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে অর্থ পাচারের মামলায় কারাদণ্ড দেয় আদালত। বিএনপি তখনো একে জিয়া পরিবারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বলেছিল।
