২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে বিএনপির বিক্ষোভ, আটক ২

ঝালকাঠী শহরে বিএনপির বিক্ষোভ মিছল থেকে গাড়ি ভাংচুরের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 09:09 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার বিকালে কলেজমোড় এলাকায় বিএনপির এ মিছিল থেকে গাড়ি ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, র্নিদলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টা থেকেই শহরের কলেজমোড় এলাকায় শাহজাহান ওমরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেনে।

বিকাল সাড়ে ৪টায় শাহজান ওমরের নেতৃত্বে বিএনপি মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় এবং শাহজাহান ওমরকে গাড়িতে তুলে নেয় ।

এ সময় বিএনপির নেতাকর্মীরা এর প্রতিবাদে কলেজমোড় এলাকার মহাসড়কে গাড়ি ভাংচুর করে।

পরে তাকে ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাহান ওমরকে আটক করা হয়নি।  অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে সরিয়ে আনা হয়েছিল।