পাবনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু
পাবনা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন।
সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় আহত কোলাদি গ্রামের আব্দুস সাত্তার (৫৫) ও তার স্ত্রী সুফিয়া বেগমকে (৪৫) পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপর ছয়জনকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
