২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের খেলায় বিরোধ, সংঘর্ষে আহত ২০

শিশুদের ক্রিকেট খেলায় বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অষ্টগ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 05:09 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

গুরুতর আহত ৫জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

তারা হলেন শের আলী মুন্সি (৭০), আসমা বেগম(৩৫), হেলেনা বেগম(৪০), সাইফুল ইসলাম(৩৫)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক(তদন্ত) কামাল পাশা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ক্রিকেট খেলার বিরোধের জের ধরে অষ্টগ্রামের গাজির গোষ্ঠী ও আহম্মদ আলীর গোষ্ঠীর কয়েকশ’ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

“এ সময় অন্তত ২০ জন আহত হয়।”

আহম্মদ আলীর গোষ্ঠীর মো. নুরুন্নবী অভিযোগ করেন, গাজির লোকজন অষ্টগ্রাম বাজার ও এর পাশের কয়েকটি বাড়িতে হামলা করে ২০টি দোকান ও ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে।

তার দাবি বাজারের বিভিন্ন দোকান থেকে নগদ ২০ লাখ টাকাসহ অন্তত অর্ধ কোটি টাকার মালামাল লুট হয়েছে।

তবে তাদের গাজির পক্ষের কাউকে না পাওয়ায় কথা বলা যায়নি।

ফের সংঘর্ষ এড়াতে এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।