২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপিতে ওসি পদে রববদল

ঢাকা মহানগরের তিনথানার ওসিসহ পাঁচ পরিদর্শক পদে রদবদল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপ কমিশনার (প্রশাসন) আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা যায়, আদাবর থানার ওসি শমীম আল রশিদ তালুকদারকে দক্ষিণখান থানায়, তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী রুহুল ইমাম এবং দক্ষিণখান থানার ওসি লোকমান হাকিমকে পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি)।

এছাড়া ভাটারা থানার পরিদর্শক(তদন্ত) কৃপা সিন্ধু বালাকে রামপুরা থানায় এবং ওই থানার ওসি দেলোয়ার হোসেনকে ডিবিতে বদলি করা হয়েছে।

আদাবর থানার ওসি শামীম তার বদলির আদেশ হতে পাওয়ার কথা স্বীকার করেছেন।