খুলনায় বোমা বিস্ফোরণে ২ স্কুলছাত্র আহত
খুলনা নগরীরতে একটি স্কুলের সামনে হাতবোমা বিস্ফোরণে দুই ছাত্র আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে শেখ আমজাদ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ হয়।
আহত আলিফ ও নাজমুল ওই স্কুলের ৩য় শ্রেণির ছাত্র। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খানজাহান আলী থানার ওসি শহিদুল ইসলাম জানান, টিফিনের সময় ছাত্ররা স্কুলের সামনের মাঠে খেলা করছিল। এ সময় তারা নারকেলের খোসা দিয়ে ঢাকা একটি বস্তু থেকে আগুন জ্বলতে দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।
আলিফ ও নাজমুল তখন ওখানেই ছিল।
