২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে ‘সন্ত্রাসী’ খুন

যশোরের অভয়নগর উপজেলায় এক ‘সন্ত্রাসী’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 04:51 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বর্ণি গ্রামের বিল থেকে মঙ্গলবার সকালে পুলিশ বিপ্লবের (৩৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে।

বিপ্লব উপজেলার নওয়াপাড়া হাসপাতাল রোড এলাকার তোরাব আলীর ছেলে। তিনি এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ওই বিলে নিয়ে হত্যা করেছে।

ওসি আরও জানান, নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিপ্লব বাড়ি ছেড়ে বর্ণি এলাকায় পালিয়ে থাকতেন। সেখানে তিনি মোটরসাইকেল ছিনতাই চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশের ধারণা, সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।