বেনাপোলে বোমা বানানোর সময় বিস্ফোরণ, আহত ১
বেনাপোলে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক কারিগর গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের মুচির বাগান নামক জায়গায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর বরাত দিয়ে পোর্ট থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, আহত আব্দুল জলিল কদমতলা বারোপোতা গ্রামের প্রয়াত তালেবার রহমানের ছেলে।
সেখানে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
গ্রামবাসি জানিয়েছে, বেলা সাড়ে ৩ টার দিকে মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের মুচির বাগান এলাকায় জলিলসহ ৪/৫ জন সন্ত্রাসী বোমা বানাচ্ছিল।
এ সময় একটি বোমা বিষ্ফোরিত হলে জলিলের হাত, মুখ, বুক, চোখ ও পা ঝলসে যায়। এ ঘটনায় অন্য কেউ আহত হয়েছে কি-না তা জানাতে পারেনি গ্রামবাসী।
জলিলকে গোপনে চিকিৎসা দেযা হচ্ছে বলেও বলে জানিয়েছেন ওসি কাইয়ুম আলী।
