২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ 

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে হরতালকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 02:04 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শেখপাড়া এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ ও সীতাকুণ্ড থানার ওসি বদিউজ্জামানকে বহনকারী গাড়িতে এ হামলা হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওসি বদিউজ্জামান  বলেন, হরতাল সমর্থকরা সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চারটি কভার্ড ভ্যানে আগুন দেয়।

“এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছিলাম। পথে শেখপাড়া এলাকায় পৌঁছালে আমাদের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল ছুড়লে সেটি গাড়ির সামনে বিস্ফোরিত হয়।”

এর আগে সকালে ৮টার দিকে বটতল এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে সাতজনকে আটক করে পুলিশ।