জামালপুরে ইয়াবাসহ কলেজছাত্রী আটক
জামালপুরে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে শহরের রেলওয়ে স্টেশন থেকে আটক হালিমা আক্তার মণি (২০) শেরপুর মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী বলে পুলিশ জানিয়েছে।
জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মণি শেরপুর জেলার ভাতশালা ইউনিয়নের ছুনকান্দা গ্রামের প্রয়াত মকবুল হোসেনের মেয়ে।
তিনি বলেন, মেয়েটি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে জামালপুরের মাদক সম্রাট হিসেবে পরিচিত রাজুর কাছে বিক্রি করে আসছেন।
আটক ইয়াবার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা
