সিদ্দিকুরকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
ভারতের দিল্লিতে ‘হিরো ইন্ডিয়ান ওপে ‘ শিরোপা জয় করায় বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
রোববার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “সিদ্দিকুর রহমান এই শিরোপা অর্জন করায় দেশবাসী আনন্দিত। তাদের সঙ্গে আমিও আজ আনন্দিত, গর্বিত।”
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এই গলফারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
রোববার নয়া দিল্লিতে খ্যাতনামা ভারতীয় গলফারদের হারিয়ে হিরো ইন্ডিয়ান ওপেন গলফের শিরোপা জিতে নেন সিদ্দিকুর। এটি তার দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপা।
