সরকারি খরচে আইনি সহায়তা দিতে সংসদে বিল
আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানকে আরো কার্যকর, গতিশীল ও সেবা বান্ধব করতে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
পরে এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
অসচ্ছল বিচারপ্রার্থীদের আবেদন বিবেচনা করে আইনগত সহায়তা প্রদানের জন্য বিলে ‘সুপ্রিম কোর্ট কমিটি’ গঠনের বিধান রাখা হয়েছে। প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্টের একজন বিচারককে কমিটির চেয়ারম্যান হিসেবে রাখার প্রস্তাব রাখা হয়েছে।
কমিটিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, মানবাধিকার ও সমাজকল্যাণ কার্যক্রম পরিচালনাকারী দুইজন জ্যেষ্ঠ আইনজীবী রাখাও বিধান রাখা হয়েছে।
