২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় বাড়ল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার আবেদনের সময় সাত দিন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, “১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত ছিল। তবে তা বাড়িয়ে ১৭ নভেম্বর করা হয়েছে।”

এছাড়া আগামী ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষা নিয়ে ৫ ডিসেম্বর ফল দেয়া হবে বলেও তিনি জানান।

ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাতশ’ টাকা জমা দিয়ে আবেদন ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের সময় প্রার্থীকে প্রয়োজনীয় তথ্য-উপাত্তের সঙ্গে পাসপোর্ট আকারের একটি রঙিন ছবি আপলোড করতে হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৭ প্রাপ্তরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের www.sau.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জনসংযোগ কর্মকর্তা জানান।

এ বছর বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ৩৫০, বিবিএ (এগ্রিবিজনেস) অনুষদে ৭৫ এবং অ্যানিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।