২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় থানায় বোমা: ৫০ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের আগের দিন বগুড়ায় থানায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাকসহ ৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শনিবার রাতেই সদর থানার উপ পরিদর্শক সাবেরুল বাদী হয়ে এ মামলা করেন।

সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, শহর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শিল্পী বেগমসহ ৫০ জনের নাম উল্লেখ  ও অজ্ঞাতনামা আরও দুই তিনশ’ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে  বোমা বিস্ফোরণ ও নাশকতার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

আসামিদের মধ্যে শিল্পী বেগমসহ ১২ জন আটক রয়েছে বলেও তিনি ওসি।

হরতালের সমর্থনে ১৮ দলের মিছিল থেকে শনিবার বিকেলে বগুড়া সদর থানা এলাকায় অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থল থেকে শহর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শিল্পী বেগমসহ ১২ জনকে আটক করে পুলিশ।