চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
বিরোধীদলীয় জোটের টানা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিন চট্টগ্রামে পুলিশের সঙ্গে হরতালকারীদের দফায় দফায় সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফীন জুয়েল জানান, রোববার সকাল ৮টার দিকে হরতালকারীরা নগরীর অলংকার মোড়ে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ।
পরে নগরীর কর্নেল হাট ও অলঙ্কার মোড় এলাকার অলিগলিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বেলা ১১টার দিকে পুলিশ বেশ কয়েক রাউণ্ড গুলি ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও দুপুর ১টার দিকে আবার সংঘর্ষ শুরু হয় বলে ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী সুমন বাবু জানান।
এ সময় পুলিশ হরতাল সমর্থকদের বারবার সরে যেতে অনুরোধ করলেও হরতালকারীরা সরে না গিয়ে হাতবোমা ফাটায়।
সকালের দিকে হরতাল সমর্থকদের মধ্যে অন্তত ৪/৫ জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
