২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরই দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা

আগামী বছরের শুরুর দিকে কমমূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মুহম্মদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 10:01 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শনিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ‘হাইটেক পার্কের’ পরিদর্শন করতে গিয়ে মন্ত্রী এ ঘোষণা দেন।

এডিপির সহায়তায় সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকনমিক কো অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় ‘ইনফরমেশন হাইওয়ে’ স্থাপন করে এ সুবিধা দেয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের একজন ঊর্ধতন কর্মকর্তা।

এর ফলে ইন্টারনেটে আপলোডিং, ডাউনলোডিংয়ের ক্ষেত্রে উচ্চ গতি পাওয়া যাবে তুলনামূলক কম দামে।

২৩২ একর জায়গার ওপর ‘হাইটেক পার্কটি’ প্রতিষ্ঠার কাজ চলছে। এখানে দেশ বিদেশের বিভিন্ন সফটওয়্যার কোম্পানি নিরবচ্ছিন্ন গবেষণা ও সফটওয়্যার উন্নয়নের কাজ করবে।

২০১৭ সালের মধ্যে এ পার্কটি তার পূর্ণাঙ্গ যাত্রা শুরু করতে পারবে বলে জানান মন্ত্রী।