ফেনীতে ট্রেন লাইনচ্যুত
ফেনীর মুহুরীগঞ্জে ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলের ফেনী অঞ্চলের সহকারী প্রকৌশলী আব্দুল হালিম জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি মুহুরীগঞ্জ এলাকায় লাইনচ্যুত হয়।
ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেনী থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওয়া হয়েছে। লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।
ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
