২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরে মোবাইল ফোন চুরির অপবাদে এক কিশোরকে পিটিয়ে জখম করার অভিযোগ তুলেছেন স্বজনরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 08:00 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার সকালে সদর উপজেলার মতলবপুর গ্রামে এ ঘটনায় আহত নোমান হোসেনকে (১২) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নোমানের বাবা আবু তাহের জানান, গ্রামের সিরাজ মেকারের ছেলে নাসিরের মোবাইল ফোন চুরি করেছে সন্দেহে জুয়েল, মাকসুদ ও খোরশেদসহ মিলে তার ছেলেকে মারধর করে।

তারা নোমানকে একটি বস্তায় ভরে পিটিয়েছে। অথচ, মোবাইল ফোনটি পরে এর মালিক নাসিরের ঘরেই পাওয়া যায়।