২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালের মাজারে জয়

রাজনৈতিক সফরে সিলেটে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার বেলা ৩টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার পরই হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান তিনি।

বিমান বন্দরে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী জয়কে স্বাগত জানান। 

মাজার জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

এর পর হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে বিকেল সাড়ে ৪টায় নগরীর রোজভিউ হোটেলে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন জয়।

রাত ৮টায় দলীয় এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে জয়ের। নগরীর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওই সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সফরে জয়ের সঙ্গে তার খালাতো ভাই শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি রয়েছেন।