জেএসসি: বরিশালে প্রথম দিনে অনুপস্থিত ৩ হাজার
জুনিয়ন স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১৩ জেএসসি-এর প্রথম দিনে বরিশাল শিক্ষা বোর্ডে তিন হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার বিভাগের ১১০টি কেন্দ্রে জেএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ্ মুহম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর ৮৯ হাজার ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন তিন হাজার ১৩৩ জন অনুপস্থিত ছিল।
অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বরিশালে এক হাজার ১৯ জন, পটুয়াখালীতে ৪৫২ জন, বরগুনায় ৩৩৪ জন, পিরোজপুরে ৩৭৫ জন, ভোলায় ৬৪৫ জন এবং ঝালকাঠীতে ৩০৮ জন রয়েছে বলে জানান তিনি।
বরিশাল বোর্ড থেকে ৪৬ হাজার ১১ জন ছাত্রী এবং ৪৩ হাজার ৮৫ জন ছাত্র জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
