২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা তামাকপট্টি এলাকায় পাটের গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় কুমুদীনি ওয়েল ফেয়ার ট্রাস্টের কাছ থেকে ভাড়া নেয়া ‘গুড জুট ইন্টারন্যাশনাল’-এর গুদামে এ আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি|

অগ্নিনির্বাপক কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মন্টু বিশ্বাস।

তিনি জানান, বেলা পৌনে ১২টার দিকে ‘গুড জুট ইন্টারন্যাশনাল’ এর গুদামের এক পাশে হঠাৎ আগুন লাগে। মুর্হূতের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে গুদামে নিয়োজিত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

তার ধারণা বিড়ি-সিগারেটে থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এদিকে, গুড জুট ইন্টারন্যাশনালের পরিচালক পল্টু কুমার রায়ে দাবি করেন এ আগুনে ১০ হাজার মণ পাট পুড়ে গেছে।