মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩
কক্সবাজারের মহেশখালী উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৪টার দিকে মহেশখালীর কালারমার ছড়ায় এ অভিযানে একটি ট্যাক্সিও জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কালারমার ছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহনেওয়াজ জানান, মহেশখালীর হোয়ানক থেকে অস্ত্র নিয়ে আসার খবর পেয়ে ট্যাক্সিটি তল্লাশি চালিয়ে দুটি দেশি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটকরা হলেন কালামারছড়ার দক্ষিণ ঝাপুড়া এলাকার প্রয়াত আবদুল গণির ছেলে মোক্তার আহমদ (৩২), তার স্ত্রী তাসনিমা আকতার (২৩) ও একই এলাকার জাফর আলমের স্ত্রী কামরুন নাহার (২৫)।
