ফেনীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
ফেনীর দাগনভূঞায় দুটি মোটর সাইকেলের সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত খোরশেদ আলম (৫৫) জনতা ব্যাংক দুখমুখা শাখার সহকারী ব্যবস্থাপক।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় দাগনভূঞা-কোম্পনীগঞ্জ সড়কের মুন্সিবাড়ি দরজা এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বুধবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলমের মৃত্যু হয়।
