বিএনপি অফিস এলাকায় হাতবোমা বিস্ফোরণ
বিরোধী দলের হরতালের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে পরপর দুটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী জানান, বেলা পৌনে ১টার দিকে বিএনপি অফিস সংলগ্ন হোটেল মিডওয়ের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের উপ কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সন্দেহ করছি (হোটেলের) পাশের ভবন থেকে বোমা দুটি নিক্ষেপ করা হয়েছে।”
মেহেদী হাসান জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে।
